1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

বিভিন্ন স্থানে বৃষ্টি আর মেঘ, কারণ বলল আবহাওয়া অফিস

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

আজ রোববার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের প্রায় সর্বত্র আজ বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ সকাল নয়টার সময় আবহাওয়া অফিস পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এই মেঘলা আকাশ আর বৃষ্টি কি লঘুচাপের কারণে—প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ  বলেন, এখনো লঘুচাপ সৃষ্টি হয়েছে, তা বলা যায় না। আসলে ভারতের কেরালার উপকূলে এক বিস্তৃত মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বাংলাদেশের বিভিন্ন স্থানে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ তা কমে যেতে পারে।

আজ দেশের পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত এপ্রিল মাসজুড়ে দেশে একটানা তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের প্রায় শুরু থেকে বৃষ্টির পর সেই তাপপ্রবাহ কমে যায়। তবে ১৩ মে থেকে আবার তাপপ্রবাহ শুরু হয়। গতকাল থেকে সেই তাপপ্রবাহ কমে যেতে শুরু করে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯০ মিলিমিটার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026