1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

পাঁচ বিভাগে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ছয়টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে।

আজ এ সতর্কবার্তা দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কিন্তু আজ চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এর জন্যই তাপপ্রবাহের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এপ্রিল মাসজুড়ে চলা টানা তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর আবার প্রায় তিন দিন ধরে তাপপ্রবাহ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এখন দেশজুড়ে যে তাপমাত্রা, তা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর আগামী রোববার থেকে তাপমাত্রা কমতে পারে। রবি বা সোমবার থেকে ঢাকা বিভাগসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামী সোমবারের দিকে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ুর আবর্তন তৈরি হতে পারে বলে জানান মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, পরে তা শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026