1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হামের প্রাদুর্ভাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ডা. তাসনিম জারার, সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের ঐতিহাসিক ফারাক্কা দিবস: অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি বিএনপির বিজয় দিবসে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য: জুনে শুরু হচ্ছে ঋণের কিস্তি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে আসছে ‘প্রবাসী কার্ড’, দুই মাসের মধ্যে চালুর ঘোষণা ঈদুল আজহায় সাত দিনের সরকারি ছুটি ঘোষণা দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমাল বাজুস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঢাকা দক্ষিণ সিটিকে দেশের সেরা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

পুরনো রূপে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবন বেইলি রোডে ভয়াবহ আগুনের পর শুরু হওয়া অভিযান থমকে গেছে – বেশির ভাগেই নেওয়া হয়নি নিরাপত্তাব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

রাজধানীর বেইলি রোডে গত ২৯ ফেব্রুয়ারি গ্রিন কোজি কটেজে অগ্নিকান্ডের পর সাঁড়াশি অভিযানে নামে রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ কয়েকটি সংস্থা। সে অভিযানে শতাধিক রেস্টুরেন্ট বন্ধ হলেও কিছু দিন পর তা থমকে যায়।  বেইলি রোডের অগ্নিকান্ডের দুই মাস যেতে না যেতেই সেই পুরনো রূপে ফিরেছে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবনগুলো। অধিকাংশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া না হলেও প্রায় প্রতিটি রেস্টুরেন্টে চিরচেনা ভিড় রয়েছে। আলো ঝলমলে ধানমন্ডি, গুলশান, বনানী, খিলগাঁও ও বেইলি রোড ফিরেছে সেই চিরচেনা রূপে।

গত ৫ মার্চ রাজধানীর বেইলি রোডে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে সুলতান ডাইনসহ কয়েকটি রেস্টুরেন্ট সিলগালা করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ঠিক দুই মাস যেতেই পুরনো রূপে বেইলি রোডের রেস্টুরেন্টগুলো। আগুন লাগা ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের পাশে রয়েছে পিৎজা হাট, থার্টি থ্রি, কেএফসির শো-রুম, ছোট ছোট কয়েকটি রেস্টুরেন্ট এবং একটি বেবিশপ খোলা দেখা গেছে। একই অবস্থায় দেখা গেছে বার্গার এক্সপ্রেসও। গ্রিন কটেজে আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল খাবারের দোকান সিলক্স। সেটিও খুলেছে। সুলতান ডাইনের নিচতলায় প্যারাডাইস ফ্রুটস জুসবার খুলেছে। এ দোকানটিতে জুসের পাশাপাশি পিঁয়াজু, শিঙাড়া, সমুচাসহ মুখরোচক খাবার তৈরি করে। ব্যবহার করে সিলিন্ডারও। কথা বলতে গেলে কোনো কর্মচারী কথা বলেননি। আবার ফুটপাতের দোকান তুলে দেওয়া হলেও সেগুলো নিয়মিতই বসছে পুলিশের সামনে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026