1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হামের প্রাদুর্ভাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ডা. তাসনিম জারার, সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের ঐতিহাসিক ফারাক্কা দিবস: অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি বিএনপির বিজয় দিবসে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্য: জুনে শুরু হচ্ছে ঋণের কিস্তি বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ দিতে আসছে ‘প্রবাসী কার্ড’, দুই মাসের মধ্যে চালুর ঘোষণা ঈদুল আজহায় সাত দিনের সরকারি ছুটি ঘোষণা দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমাল বাজুস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ঢাকা দক্ষিণ সিটিকে দেশের সেরা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ডিএসসিসি প্রশাসকের

গবেষণা তথ্য দেশের ৩০ শতাংশ সম্পদের মালিক ১০ শতাংশ পরিবার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৫১ বার দেখা হয়েছে

দেশের মোট সম্পদের ৩০ শতাংশের মালিক ১০ শতাংশ ধনী পরিবার। এদের কাছ থেকে ১৫ শতাংশ কর আদায় করা গেলে সরকার অতিরিক্ত ২ দশমিক ৫ শতাংশ অর্থ পাবে। ফলে নিজস্ব অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করতে পারবে। এতে কমবে সরকারের ঋণ। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যে কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয়। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতে এমন ব্যয় বর্তমানে ১৫ দশমিক ৭৩ শতাংশ। যা নিম্ন আয়ের একটি দেশের গড় ব্যয়ের চেয়েও ৫ দশমিক ৬১ শতাংশ কম। একটি নিম্ন আয়ের দেশও উন্নয়নের জন্য জিডিপির অনুপাতে ২১ দশমিক ৩৪ শতাংশ ব্যয় করে। মধ্যম আয়ের দেশে ব্যয়ের পরিমাণ ৩৬ দশমিক ৫০ শতাংশ আর বৈশ্বিক গড় ব্যয় ৩৫ দশমিক ২২ শতাংশ। সম্প্রতি এক অনুষ্ঠানে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, বাংলাদেশে এই ব্যয় উচিত ৩৫ শতাংশ। আর মধ্যম আয়ের দেশ হতে ব্যয় নিয়ে যেতে হবে সাড়ে ৩৬ শতাংশে। এ বিষয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. আবদুর রাজ্জাক বলেন, অনেক কারণে সরকারি ব্যয় দরকার। বিশেষ করে অবকাঠামো। সরকার এমন অনেক জায়গায় বিনিয়োগ করে যার ফল আমরা ভবিষ্যতে পাই। শিক্ষায় যদি বিনিয়োগ না করি তাহলে দক্ষ মানবসম্পদ পাওয়া যাবে না। ফলে ভবিষ্যতের প্রবৃদ্ধি আমাদের নিচের দিকে নামতে পারে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026