1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

গতি নেই অর্থনীতিতে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ও বাজারে টাকার প্রবাহ কমাতে ব্যাংক ঋণের সুদহার বাড়ানো হয় গত বছর জুলাই মাসে। গত মার্চে ব্যাংকের সুদহার বেড়ে সাড়ে ১৩ শতাংশ ছাড়িয়ে যায়। যা গত জুলাইয়ে ছিল সর্বোচ্চ ৯ শতাংশ। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। বাড়ছে শিল্পের উৎপাদন খরচ। প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কর্মসংস্থানে। বর্তমানে মূল্যস্ফীতির হারও ১০ শতাংশের কাছাকাছি।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে বাজেট বাস্তবায়ন হয়েছে ৪০ শতাংশের কম। এ সময়ে রাজস্ব ঘাটতি তৈরি হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। দুই বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৩০ শতাংশের বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ বিলিয়ন ডলারে। ফলে দেশের সামগ্রিক অর্থনীতি এগোচ্ছে মন্থর গতিতে। অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সরকারের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকলেও বড় ঘাটতি রয়েছে আর্থিক হিসাবে। গত বছর ডিসেম্বর শেষে আর্থিক হিসাবে ঘাটতির পরিমাণ ছিল ৫৩৯ কোটি ডলার। যদিও ২০২২ সালের ডিসেম্বরে আর্থিক হিসাবে ১৪ কোটি ডলার উদ্বৃত্ত ছিল। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৩১ দশমিক ১৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অর্থবছরের আট মাস বিবেচনায় এটি গত ১০ বছরের মধ্যে এডিপির সর্বনিম্ন বাস্তবায়নের হার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026