1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের তুমুল গোলাগুলি, নিহত ১৫

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ২১৩ বার দেখা হয়েছে

একদল অস্ত্রধারী গ্রুপের সঙ্গে পুলিশের ভয়াবহ গুলিবিনিময় হয়েছে বলে শ্রীলঙ্কার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এরপর সেখান থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

খবরে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে অস্ত্রধারী গ্রুপের ভয়াবহ গোলাগুলি শুরু হয়। বাত্তিকালোয়ার আমপারা এ সংঘর্ষ বাধে।

সংঘর্ষের পর ওই এলাকা থেকে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের মধ্যে ৬ জন শিশু ছিল বলে খবরে বলা হয়েছে। শনিবার সকালে এসব লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

দেশটির পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ওই সংঘর্ষে অস্ত্রধারী ও বেসামরিক লোক নিহত হয়েছে।

গত রবিবারের চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ২৫৩ জন নিহত হয়। আহত হয় প্রায় অর্ধশতাধিক।

এই হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ৭০ জনকে আটক করেছে। এছাড়া হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026