1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

পর্তুগালে বাস খাদে, ২৯ জার্মান পর্যটক নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ২০৩ বার দেখা হয়েছে

পর্তুগালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

এ ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পর্তুগালের সংবাদ সংস্থা লুসার প্রতিবেদনে জানা গেছে, সান্তা ক্রুজ পৌরসভার নিকটবর্তী কানিসিও শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, ১৭ জন নারী। তারা সবাই জার্মান পর্যটক। বাসে ৫৫ জন পর্যটক ছিলেন।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলেও দে সোসা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026