1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

সুদানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশির কারাগারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ২২৮ বার দেখা হয়েছে

সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে কারাগারে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদ থেকে গোপনীয়তার মধ্যে তাকে খার্তুমের কোবার জেলে পাঠিয়েছে সামরিক পরিষদ। এরই মধ্যে ওমর আল-বশিরের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তারও করা হয়েছে। কাউন্সিল ‘সন্দেহজনক তহবিল’ জব্দ করতে কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছে। খবর রয়টার্স ও আল-জাজিরার

সামরিক কাউন্সিলের নেতা লেফটেন্যান্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান দুই বছর ক্ষমতায় থাকার কথা জানিয়েছেন। এর মধ্যে একটি নির্বাচন আয়োজন করে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন তিনি। যদিও বিরোধীরা বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

একটি সূত্র জানিয়েছে, ওমর আল-বশিরের সিনিয়র কিছু সহযোগীকে গ্রেপ্তার করা হলেও নাম প্রকাশ করা হয়নি। এমনকি বশিরকে কারাগারে পাঠানো সম্পর্কেও সরকার কিছু জানায়নি। তবে সূত্রটি এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বশিরকে ক্ষমতাচ্যুত করে প্রেসিডেন্ট প্রাসাদে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল।

এদিকে উগান্ডা বশিরকে আশ্রয় দেয়ার বিষয়টি বিবেচনা করছে। মিশর সামরিক কাউন্সিলকে সমর্থন জানিয়েছে। সামরিক কাউন্সিল জানিয়েছে, পহেলা এপ্রিল থেকে সব লেনদেন সম্পর্কে তদন্ত করা হচ্ছে। সন্দেহজনক তহবিল জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026