1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

সক্রিয় জাল নোটের প্রতারক চক্র টার্গেট রোজা ও ঈদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

রোজা ও ঈদকে টার্গেট করে সিলেটে সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা। জাল নোট ছাপানো ও নিজেদের চক্রের মাধ্যমে তা সিলেট বিভাগে ছড়িয়ে দিতে নানা তৎপরতা শুরু করেছে তারা। আগে এই চক্রের সদস্যরা শহরে সক্রিয় থাকলেও এবার ছড়িয়ে পড়েছে বিভাগের উপজেলা পর্যায়ে। গত কয়েকদিনে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে জাল নোট প্রতারক চক্রের কয়েকজন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপিও উদ্ধার করা হয়েছে। জানা গেছে, রমজান শুরুর আগে প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষ প্রচুর পরিমাণ কেনাকাটা করেন। বিশেষ করে শবেবরাতের পরই লোকজন পুরো রমজান মাসের বাজার করে নেন। এ ছাড়া ১৫ রমজানের পর সিলেটে শুরু হয়ে যায় ঈদের কেনাকাটা। এ সময় দোকানগুলোতে থাকে প্রচন্ড ভিড়। এই সুযোগে প্রতারকরা তাদের চক্রের মাধ্যমে বাজারে জাল নোট ছড়িয়ে দেয়। এবারও রোজা ও ঈদ সামনে রেখে ওই চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জাল নোটের কারবারিদের ব্যাপারে বিশেষ নজরদারি চলছে। ফলে ধরাও পড়তে শুরু করেছে ওই চক্রের সদস্যরা। টাকা লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরার্মশ দিয়েছেন তারা। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে জাল টাকা তৈরির সরঞ্জাম ও জাল নোটসহ দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮০টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026