1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে যানজট নিরসনে অঞ্চলভিত্তিক রিকশা চলাচলের উদ্যোগ, আসছে সমন্বিত নীতিমালা পুলিশের ৪৯ পরিদর্শককে অবসরে পাঠাল সরকার রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর উদ্যোগ, কমছে ট্রেনের বিরতিও প্রশাসনে আবারও রদবদল: ৭ কর্মকর্তার বদলি, পদায়ন ও প্রত্যাহার দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল হাইকোর্টের বিশেষ বেঞ্চে

যেসব খাবার ফ্রিজে রাখা মানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ২২৫ বার দেখা হয়েছে

খাবার ভালো রাখতে ফ্রিজই আমাদের ভরসা। রান্না করা খাবার হোক বা সবজি ফ্রিজ ছাড়া যেন সব অন্ধকার। কিন্তু জানেন কি, কিছু কিছু খাবার একেবারেই ফ্রিজে রাখা উচিৎ নয়। জেনে নিন সেই খাবারগুলো সম্পর্কে-

১। পেঁয়াজ :
ফ্রিজে পেঁয়াজ রাখা উচিত নয় অনেকেই জানেন। কারণ ফ্রিজের বদ্ধ জায়গায় ঠিকমতো বায়ু চলাচল হয় না। ফলে পেঁয়াজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আলু-পেঁয়াজকে সবসময় বায়ু চলাচল করে এমন জায়গায় রাখা উচিত।

২। কলা :
কলাও কিন্তু রয়েছে এই তালিকায়। ফ্রিজের ঠাণ্ডায় কলা পাকতে পারে না। ফলে কলা পচতে শুরু করে দ্রুত। হয়ে যায় কালোও। তাই কলা বাইরের খোলা হাওয়াতেই রাখুন।

৩। আপেল :
আপেলের ক্ষেত্রেও তাই। যদিও অনেকেই আপেল ফ্রিজেই রাখেন। তবে মাথায় রাখবেন এই ফল ফ্রিজে রাখলেও খাওয়ার অন্তত ৩০মিনিট আগে বের করে বাইরে রাখুন। স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপরেই ধুয়ে খান।

৪। টমেটো :
চেষ্টা করুন টাটকা টমেটো এনে তা ব্যবহার করে ফেলার। কারণ ফ্রিজে থাকা টমেটোর গন্ধ-স্বাদ দুইই কমে যায়।

৫। অ্যাভোকাডোস :
কলার মতো অ্যাভোকাডোসও ফ্রিজে রাখবেন না। পাকতে না পেরে খুব তাড়াতাড়ি পচন ধরে যায় এই অ্যাভোকাডোসে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026