1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

সিআইডিকে দুদকের চিঠি কেউ কলকাতায় কেউ প্যারিসে, হুন্ডিতে পাচার করেন হাজার কোটি টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৬ বার দেখা হয়েছে

২০২২ সালের সেপ্টেম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি করে দেশের টাকা বিদেশে পাচার করার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের জিজ্ঞাসাবাদের পর সংস্থাটি জানতে পারে, ৪ মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার করেছে তারা। টাকা পাচারের মাধ্যম ছিল বিকাশ, নগদ, রকেট ও উপায়।

সিআইডি তথ্য অনুযায়ী, বছরে ৭.৮ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৫ হাজার কোটি টাকা) পাচার করছেন হুন্ডি ব্যবসায়ীরা।

চলমান ডলার সংকটের মধ্যে হুন্ডির তৎপরতা আরও বেড়েছে। এ সংক্রান্ত বেশকিছু অভিযোগ জমা পড়েছে দুদকে। কিছু অভিযোগ দুদকের তফসিলভুক্ত হওয়ায় নিজেরা আইনি ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। তবে অধিকাংশই সিআইডির আওতাধীন হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তাদের চিঠি দিয়েছে দুদক। দুদকের একটি সূত্রে সম্প্রতি এমন কিছু চিঠির বিষয়ে জানতে পারে ঢাকা পোস্ট

চিত্তরঞ্জন বড়াল ও তার স্ত্রী পাপিয়া বড়াল বাংলাদেশ ও ভারতের দ্বৈত নাগরিক। উভয় দেশে তাদের ব্যবসা রয়েছে। চিত্তরঞ্জনের স্ত্রী ও মেয়ে ভারতে বসবাস করেন। তাদের সহযোগিতায় চিত্তরঞ্জন দেশের টাকা বিদেশে পাচার করেন বলে তথ্য রয়েছে।

জানা গেছে, রাজধানীর শাঁখারীবাজারের ব্যবসায়ী চিত্তরঞ্জন বড়ালের বিরুদ্ধে হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত নভেম্বরে সিআইডিকে চিঠি দেয় সংস্থাটি। অনুসন্ধানে দুদক জানতে পারে, বাংলাদেশে বসবাস করলেও ব্যবসায়ী চিত্তরঞ্জন হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাচার করছেন। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026