1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

ইসরাইলের নির্বাচনে জয়ের পথে নেতানিয়াহু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ২০৭ বার দেখা হয়েছে

ইসরাইলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জয়ের পথে রয়েছেন। ভোট গণনা প্রায় শেষ হওয়ার পর বৃহস্পতিবার এমন আভাস পাওয়া যায়। ফলে তিনি আরেক মেয়াদে দেশটির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
৬৯ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ থাকা সত্ত্বেও মঙ্গলবারের নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে তিনি আবারো ইসরাইলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর এর মধ্যদিয়ে তিনি দেশটির সবচেয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন।
নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্ষমতাসীন এ নেতার পঞ্চমবারের মতো জয় পেলে হোয়াইট হাউসের দীর্ঘ প্রতীক্ষিত শান্তি পরিকল্পনার ‘আরো ভাল সুযোগ’ সৃষ্টি হবে।
এখন পর্যন্ত পাওয়া নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, অন্যান্য ডানপন্থী দলের সাথে করা লিকুদ জোট ইসরাইলের ক্ষমতা পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে। এ নির্বাচনে পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে তারা প্রায় ৬৫ আসন পেতে যাচ্ছে।
সামরিক বাহিনীর সদস্য ও অন্যান্য বিশেষ শ্রেণীর ভোটারদের ব্যালট এখন পর্যন্ত গণনা করা হয়নি। এসব ভোট গণনা দ্রুত শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026