1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

ঢাকার বায়ু আজ ‘খুবই বিপজ্জনক’, স্কোর ৪০৮

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার বায়ু আজ সোমবার সকালে খুবই বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে সকাল ৯টা ৩১ মিনিটে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল শীর্ষে। ওই সময় আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ঢাকার স্কোর ছিল ৪০৮। অর্থাৎ সেময় ঢাকার বায়ু খুবই বিপজ্জনক পর্যায়ে ছিল।এ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ওই সময় বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আক্রা। শহরটির স্কোর ছিল ৩৩৫। ওই শহরের বায়ুর মানও বিপজ্জনক পর্যায়ে ছিল।

তৃতীয় অবস্থানে ছিল ভারতের মুম্বাই। এই শহরটির বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। এরপর ছিল নেপালের কাঠমাণ্ডু ও মিয়ানমারের ইয়াঙ্গুন।
একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। একিউআই সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।

একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা (অস্বাস্থ্যকর) হিসেবে বিবেচিত হয়। একিউআই সূচক ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ (বিপজ্জনক) মনে করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026