1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

জমে উঠেছে উপজেলা ভোট আওয়ামী লীগে প্রার্থীর ছড়াছড়ি ♦ ভোটে যাবে না বিএনপি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮০ বার দেখা হয়েছে

নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও সরগরম হয়ে উঠতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা নিজেদের জনপ্রিয়তা তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ কাউকে দলীয়ভাবে প্রার্থী করবে না। ব্যাপক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে উন্মুক্ত রাখবে ক্ষমতাসীন দল। ব্যক্তি জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজয়ী হতে হবে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতাদের।

অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাদের ব্যাপক উৎসাহ দেখা গেলেও স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেবে না বিএনপি। সংসদ নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জনের সিদ্ধান্ত আছে মাঠের বিরোধী দল বিএনপির। কেন্দ্র ভোটে আগ্রহ না দেখালেও তৃণমূল নেতাদের কেউ কেউ দলীয় প্রতীকবিহীন ভোটে অংশ নিয়ে জনপ্রতিনিধি হতে চান। তাদের কেউ নীরবে, কেউ সরবে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের মতো স্থানীয় সরকার নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখতে আগ্রহী ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা। এমনকি স্থানীয় সরকার নির্বাচনে সংশ্লিষ্ট আসনের এমপিদের থেকে প্রভাবমুক্ত রাখতে দলীয়ভাবে ভূমিকা রাখার পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা জোরালো হবে বলে অভিমত আওয়ামী লীগের নীতিনির্ধারকদের।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026