1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মন্ত্রী লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করে শৃঙ্খলা প্রদর্শন করলেন ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইনের নিন্দা করেছে বহুজাতিক দেশসমূহ বাহরাইনে ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড সেবা ব্যাহত, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বৃদ্ধি প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করায় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শনিবার এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল টিকিটের দাম সর্বোচ্চ ১০,৯৯০ ডলার নির্ধারণ ফাইনাল টিকিট ১০ হাজার ডলারের বেশি, বিশ্বকাপের টিকিট বিক্রিতে ডায়নামিক প্রাইসিং শুরু শেখ হাসিনার পক্ষে চিঠি প্রাপ্তির কোনো তথ্য নেই: চিফ প্রসিকিউটর স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, নড়াইলের ১৮ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন

আয়কর রিটার্ন জমা দেননি দুই-তৃতীয়াংশ টিআইএনধারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বিভিন্ন সেবা নিতে রিটার্ন দেয়ার বাধ্যবাধকতার ক্ষেত্র ও আয়কর সেবা মাসের সময় দুই মাস বাড়ানোর পরও কাঙ্খিত হারে বাড়েনি আয়কর রিটার্ন জমার পরিমাণ। সেবা মাস শেষে প্রাপ্ত পরিসংখ্যানে দেখা যায়, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিয়েছেন ৯৯ লাখ ৭২ হাজার জন। কিন্তু আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার ৪০৬টি। অর্থাৎ টিআইএনধারীর প্রায় দুই-তৃতীয়াংশই রিটার্ন জমা দেননি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআরের তথ্যানুযায়ী, গত বছরের ১ নভেম্বর থেকে শুরু হয় আয়কর সেবা মাস। দুই মাস মেয়াদ বাড়ানোর পর গত ৩১ জানুয়ারি সেবা মাস শেষ হয়। চলতি অর্থবছরের সেবা মাসে এনবিআরের আয়কর থেকে রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ৭৯৯ কোটি ২১ লাখ টাকা। গত অর্থবছরের সেবা মাসে যা ছিল ৪ হাজার ৮৯৮ কোটি ৯৩ লাখ টাকা। গত বছরের জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়ে ৩০ লাখ ২৮ হাজারের কিছু বেশি।

এ বিষয়ে এনবিআরের কর্মকর্তারা জানান, রিটার্ন জমার সংখ্যা ৮০ লাখ করতে কাজ চলমান রয়েছে। যে রিটার্ন জমা হয়েছে তাতে তারা সন্তুষ্ট না। তবে এনবিআর এ সংখ্যা বাড়াতে কাজ করে যাচ্ছে। তাছাড়া এখনও কোম্পানির রিটার্ন জমার মেয়াদ শেষ হয়নি। এক্ষেত্রে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। সব মিলিয়ে জুনের মধ্যে ভালো প্রবৃদ্ধি হবে বলে আশাও করছেন তারা।

দুই বছর আগে পর্যন্ত ৩৫ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে টিআইএন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল। তাতে টিআইএন বাড়তে শুরু করলেও রিটার্ন তেমন বাড়ছিল না। এরপর এনবিআর ৩৮ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে প্রুফ অব সাবমিশন অব রিটার্ন বা পিএসআর জমা নেওয়া বাধ্যতামূলক করে। গত বছর নতুন আয়কর আইনে এই সংখ্যা বাড়িয়ে ৪৩ করা হয়। অর্থাৎ এসব সেবা নেওয়ার ক্ষেত্রে পিএসআর দেখাতে হবে।

এদিকে এনবিআরের রাজস্ব আদায়ের সর্বশেষ তথ্যানুযায়ী, আয়কর ও ভ্রমণ কর খাতে ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৫১ হাজার ৮২৪ কোটি টাকা। এ খাতে এনবিআর লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে ৮ হাজার ৫৯২ কোটি ৯৮ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026