1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

শৈত্যপ্রবাহ-বৃষ্টি নিয়ে যা বলছে আবহাওয়া অফিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

দেশের কিছু অঞ্চলে শুক্রবারও বৃষ্টি হয়েছে। তবে মেঘ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে শীতের অনুভূতি কম।

শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে ফেব্রুয়ারিতে আরও একটা শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘ ও বৃষ্টি আপাতত বিদায় নেওয়ায় আজ রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এর ফলে আজ রাতে শীত অনুভূতি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌপরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026