1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

কাটছেই না ডলার সংকট ♦ চাপ বেড়েছে ব্যবসায়, বেড়েছে নিত্যপণ্যের দাম ♦ দুই বছরে প্রায় ২৯ বিলিয়ন ডলার বিক্রি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

কোনোভাবেই কাটছে না ডলার সংকট। দর নিয়ন্ত্রণ, আমদানিতে কড়াকড়ি আরোপ এবং কার্ডের মাধ্যমে দেশের বাইরে নগদ অর্থ উত্তোলন বন্ধসহ বেশকিছু পদক্ষেপ নেওয়ার পরও এ সংকটাবস্থা দূর করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংক গত আড়াই বছরে প্রায় ২৯ বিলিয়ন ডলার বিক্রি করলেও সংকট আরও বেড়েছে। সে কারণে চাপ বেড়েছে ব্যবসায়। সময়মতো খোলা যাচ্ছে না এলসি। দাম বেড়েছে নিত্যপণ্যসহ আমদানি করা সব পণ্যের। বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ডলার সংকটের কারণে এলসি (ঋণপত্র) খোলায় সমস্যা হচ্ছে। নির্ধারিত দামের চেয়ে ১০ থেকে ১৫ টাকা বেশি দিয়েও অনেক ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার জন্য ডলার মিলছে না। জ্বালানি সংকট রয়েছে, শিল্পের জন্য চাহিদামতো গ্যাসও পাওয়া যাচ্ছে না।

শুধু বেঙ্গল গ্রুপই নয়, দেশের একাধিক শিল্পপ্রতিষ্ঠানের মালিক বলেছেন, ডলার সংকটের কারণে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি আমদানি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি সংকট তো রয়েছেই। অবিলম্বে ডলার সংকট সমাধান না করলে বন্ধ হয়ে যাবে অনেক শিল্পকারখানা। হুমকিতে পড়বে কর্মসংস্থান। বেকার হবে হাজার হাজার শ্রমিক।

দেশে ডলার সংকট চলছে দুই বছর ধরে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মূলত এ সংকট তৈরি হয়। পরিস্থিতি মোকাবিলায় তখনই বাংলাদেশ ব্যাংক আমদানিতে কড়াকড়ি আরোপ করে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করতে অতিরিক্ত শুল্ক আরোপ করে। রপ্তানিকারকরা যেন বাজারে ডলার ছেড়ে দেয়, সেজন্য বিধিবিধানেও বারবার পরিবর্তন আনা হয়। ডলার সংকট কাটাতে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বাজার নিয়ন্ত্রণে ২০২২ সালের সেপ্টেম্বরে ব্যাংকারদের বাফেদা (বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন) ও এবিবিকে (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ) ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। তারপরও সংকট কাটেনি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026