1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

মেঘলা আকাশ, কোথাও কোথাও বৃষ্টি: এমন অবস্থা চলবে কয়দিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণের জনপদ সাতক্ষীরাসহ কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে গতকাল রাতে। রাজধানীতে অবশ্য সকাল ৯টার দিকে মেঘ কেটে রোদের মুখ দেখা গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মেঘ আবার আসতে পারে।

আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অংশ বাদ দিয়ে দেশের অন্য এলাকাগুলোয় মেঘ রয়েছে। আরও দুই দিন এ অবস্থা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। আজ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।

এদিকে আজ রাজধানীসহ সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে। রাজধানীতে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র আজ সকাল সাড়ে ৮টার দিকে  জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রাজধানীর এ তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ ছাড়া যশোরে ৬ মিলিমিটার ও গোপালগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়।

এ বৃষ্টি হচ্ছে মূলত পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে। এ মেঘ দেশের পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন বঙ্গোপসাগরে আছে বলেও আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মো. শাহীনুল ইসলাম বলেন, আজ রাতের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026