1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে নদীভাঙন রোধে আগামী অর্থবছরে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাতজনের যুক্তিতর্ক শুনানি ১৪ জুন গণমাধ্যম সংস্কারে স্বাধীন ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ ডুয়েটে ভিসি নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ৫৯ হাজার পেরিয়েছে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ১৬ জনের মৃত্যু তিউনিসিয়া ও তুরস্কে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে ফ্যামিলি কার্ডে অনিয়ম বরদাশত করা হবে না: ডেপুটি স্পিকার প্রাচীন গ্রন্থ ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ সংস্কৃতি মন্ত্রীর নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সূচনা

বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

আজ সোমবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১১০ শহরের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। আর আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ২৬৮। এ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। গতকাল রোববার অস্বাস্থ্যকর ছিল রাজধানীর বাতাস।

দ্বিতীয় অবস্থানে আছে ঘানার আকারা। এ নগরীর স্কোরও ২৬৮। বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

একই সময়ে সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় সবার ওপরে রয়েছে কানাডার ভ্যানক্যুভার বিসি। তার পরের পাঁচটি শহরই যুক্তরাষ্ট্রের।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪৩ গুণের বেশি। বাতাসের এ অবস্থা থাকায় সবার জন্য পরামর্শ, আজ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়।৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026