1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ঋণখেলাপি ধরতে সবুজ সংকেত নির্দেশনা পেয়েই মাঠে নেমেছে বাংলাদেশ ব্যাংক বিশেষ টিম গঠন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৮৯ বার দেখা হয়েছে

অবশেষে সরকারের উচ্চপর্যায় থেকে ঋণখেলাপিদের ধরতে সম্প্রতি সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিশেষ বার্তা পেয়েই গভর্নরও কড়া বার্তা দিয়েছেন খেলাপিদের।

এরপর ঋণখেলাপিদের ধরতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) প্রথমবারের মতো একটি বিশেষ টিম গঠন করেছে। সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

উচ্চ ঋণখেলাপিতে এক রকম বিপর্যস্ত দেশের ব্যাংক খাত। সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কেউ ক্ষমতার জোরে ঋণ পরিশোধ করছেন না। উলটো ব্যাংকের ওপর ছড়ি ঘোরান। এসব ইচ্ছাকৃত ঋণখেলাপির কারণে ব্যাংক খাত ক্রমশই দুর্বল হয়ে পড়েছে।

খেলাপি নিয়ে দেশি সংস্থার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) বিভিন্ন সময় উদ্বেগ জানিয়েছে। এমন এক নাজুক পরিস্থিতিতে কড়া বার্তা এলো বাংলাদেশ ব্যাংক থেকে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক যুগান্তরকে বলেন, দেশের ব্যাংক খাতে কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে খেলাপিও একটি। খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংক নিয়মিত কাজ করে যাচ্ছে।

সরকারি ব্যাংকের সঙ্গে চুক্তিও করা হয়েছে। তবে এবার একটু কড়াকড়ি করা হবে। এ নিয়ে মুদ্রানীতি ঘোষণার সময় কড়া বার্তা দিয়েছেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে জানান, সরকারের সবুজ সংকেত পেয়ে গভর্নরের নির্দেশে একটি বিশেষ টিম গঠন করেছে বিআরপিডি। এ টিম খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কতজন এবং কারা টিমে আছেন-সে বিষয়ে কিছু বলতে রাজি হননি।

তবে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের ধরতে আগের যে কোনো সময়ের চেয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক, এতে কোনো সন্দেহ নেই।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026