1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাতজনের যুক্তিতর্ক শুনানি ১৪ জুন গণমাধ্যম সংস্কারে স্বাধীন ও গ্রহণযোগ্য কমিশন গঠনের ওপর তথ্যমন্ত্রীর গুরুত্বারোপ ডুয়েটে ভিসি নিয়োগ কেন্দ্র করে সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ৫৯ হাজার পেরিয়েছে বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ১৬ জনের মৃত্যু তিউনিসিয়া ও তুরস্কে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনে ফ্যামিলি কার্ডে অনিয়ম বরদাশত করা হবে না: ডেপুটি স্পিকার প্রাচীন গ্রন্থ ও সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তাগিদ সংস্কৃতি মন্ত্রীর নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির সূচনা কুলাউড়ায় তৃণমূল বিএনপি পুনর্গঠন: ত্যাগী নেতৃত্বের ওপর গুরুত্বারোপ সংসদ সদস্যের

টাকার অভাব, ডলার–সংকটে বিদ্যুৎ-জ্বালানিতে বিপুল বকেয়া টাকার অভাবে বিদ্যুৎকেন্দ্রের পাওনা এবং ডলার–সংকটে বিদেশিদের বকেয়া শোধ করা যাচ্ছে না। গরমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে দুশ্চিন্তা।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার দেখা হয়েছে

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত বিপুল পরিমাণ দেনা নিয়ে বিপাকে পড়েছে। একদিকে তারা টাকার অভাবে বেসরকারি কেন্দ্রগুলোকে বিদ্যুতের দাম যথাসময়ে দিতে পারছে না; অন্যদিকে মার্কিন ডলারের অভাবে বকেয়া রাখতে হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি কোম্পানিগুলোর পাওনা।

সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে পাওয়া সর্বশেষ হিসাবে, দেশে উৎপাদনরত বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে পাওনা প্রায় ২৫ হাজার কোটি টাকা। পিডিবি বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে গ্যাস বিল বকেয়া রেখেছে প্রায় ৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন
নতুন বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা যে সংকট তৈরি করবে
নতুন বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা যে সংকট তৈরি করবে
ভারতের আদানির কাছে বিদ্যুতের দাম বকেয়া পড়েছে ৫০ কোটি ডলারের মতো (প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা)। জ্বালানি তেল আমদানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে বিদেশি সরবরাহকারীরা পাবে প্রায় ২৭ কোটি ডলার (প্রায় ৩ হাজার কোটি টাকা)। আর বাংলাদেশে গ্যাস উত্তোলনকারী মার্কিন কোম্পানি শেভরন গ্যাসের দাম বাবদ পাবে ২০ কোটি ডলার (প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা)।

কিছু সমস্যা আছে, তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু করে ডলার পাওয়া যাচ্ছে, যা দিয়ে বকেয়া শোধ করা হচ্ছে। বাকিটা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

এর বাইরে আরও কিছু খাতে বকেয়া রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের।

বিশেষজ্ঞরা বলছেন, বকেয়া বাড়তে থাকলে জ্বালানি সরবরাহকারীদের আস্থা কমতে থাকে। তারা দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করতে আগ্রহী হয় না। জ্বালানি সরবরাহে তারা গড়িমসিও করে। বকেয়া দিতে দেরি হলে চুক্তি অনুযায়ী জরিমানাও দিতে হয়। ব্যাংকগুলো নতুন আমদানির ঋণপত্র খোলার ফি বাড়িয়ে দেয়।

এদিকে আগামী মার্চে গরমের মৌসুম শুরু হচ্ছে। তখন বিদ্যুৎকেন্দ্র চালাতে বাড়তি জ্বালানির প্রয়োজন হবে, আমদানি বাড়াতে হবে গ্যাস, কয়লা ও জ্বালানি তেল। টাকার অভাব ও ডলার–সংকটের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত জ্বালানি আমদানি করা যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। জ্বালানির অভাবেই গত বছর গরমে বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন অনুযায়ী চালানো সম্ভব হয়নি। এতে ঢাকায় দিনে ২ থেকে ৩ ঘণ্টা এবং গ্রামে ৮ থেকে ১০ ঘণ্টাও লোডশেডিং করতে হয়েছিল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026