1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

রমজানে শঙ্কা দ্রব্যমূল্য সিন্ডিকেট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

রমজানে দ্রব্যমূল্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে রমজানের পণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। ফলে প্রতিবারের মতো এবারও গভীর উদ্বেগের মধ্যে রয়েছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিকারমূলক পদক্ষেপ এখনই না নিলে সিন্ডিকেটের কাছে আবারও নাজেহাল হতে হবে ভোক্তাদের। তাই অবৈধ মজুতদারের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর কোনো বিকল্প নেই। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রমজানের আগে সব নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা হবে। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হবে। এবার রমজান উপলক্ষে খাদ্য মজুত যথেষ্ট রয়েছে। ভারত দীর্ঘদিন রপ্তানি বন্ধ রেখেছিল। ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রমজানের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পিঁয়াজ রপ্তানি করবে। ভারত থেকে অতি শিগগির ২০ হাজার মেট্রিক টন পিঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। আগে যে শুল্ক ছিল এখন তা অনেক কমিয়ে আনা হবে। এ ছাড়া ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ পণ্যসামগ্রী আসছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে বাজার পর্যবেক্ষণসহ নানা পদক্ষেপ নেওয়ার পরও রোজার বাজারে পণ্যমূল্য অনিয়ন্ত্রিতই থেকে যাচ্ছে। রমজান ঘনিয়ে এলেই একশ্রেণির ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও তা সুফল আনে না। চাল, ডাল, চিনি, সয়াবিন সব ক্ষেত্রে সিন্ডিকেট। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও নানা কারণ দেখিয়ে দাম বাড়িয়ে দেয় অসাধু সিন্ডিকেট। বৃষ্টি হলেও দাম বাড়ে, না হলেও দাম বাড়ে। আন্তর্জাতিক বাজারে দাম কম কিংবা বেশি যা-ই হোক না কেন, অসাধু সিন্ডিকেট দাম বাড়ায় ইচ্ছামতো। রমজানে মানুষের নির্বিঘ্ন সিয়াম সাধনার স্বার্থে দুষ্টচক্রের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026