1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ভয়ংকর মাদক সিন্ডিকেট খুলনায়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৯৮ বার দেখা হয়েছে

খুলনায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণে ভয়ংকর হয়ে উঠেছে সন্ত্রাসীরা। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারের ঘটনায় হামলা-পাল্টা হামলা ও হত্যাকান্ডের মতো ঘটনা ঘটছে। পাড়া-মহল্লায় জালের মতো ছড়িয়ে আছে অপরাধীরা। ফলে মাদক নির্মূল, কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ।

বিশ্লেষকরা বলছেন, উঠতি বয়সী অপরাধীদের অনেকে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, হত্যা, চাঁদাবাজি ঘটনায় জড়িয়ে পড়ছে। তবে তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, ১৪ জানুয়ারি থেকে ১০ দিনে নগরীর বিভিন্ন স্থানে ইয়াবাসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় ধারালো অস্ত্র ও পিস্তলসহ আরও কয়েকজন গ্রেফতার হয়। যাদের বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে।

 

 

অনেক ক্ষেত্রে পুলিশের অভিযানে গ্রেফতার হলেও কিশোর গ্যাংয়ের সদস্যদের বয়স কম থাকায় মানবিক বিবেচনায় থানা থেকেই ছেড়ে দেওয়া হচ্ছে। কিছুদিন গা ঢাকা দেওয়ার পর সুযোগ বুঝে আবারও মাদক বিক্রিতে জড়াচ্ছে অপরাধীরা। এদিকে প্রভাব বিস্তারের ঘটনায় সর্বশেষ ২৩ জানুয়ারি রাতে নগরীর ময়লাপোতা মোড়ে সাদিকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডে ১২ থেকে ১৫ জন অংশ নেয় বলে পুলিশের ধারণা। হামলায় পলাশ (৩৪) নামে আরেক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026