1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ব্যাংকে তীব্র তারল্য সংকট, ছাপানো টাকার ঋণ বন্ধ পরিস্থিতি সামাল দিতে কাজে আসছে না সরকারের নানামুখী উদ্যোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯৪ বার দেখা হয়েছে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানামুখী উদ্যোগ তেমন একটা কাজে আসছে না। পরিস্থিতি সামাল দিতে ডলার বিক্রির মাধ্যমে বাজার থেকে টাকা উত্তোলন, সরকারকে টাকা ছাপিয়ে ঋণ প্রদান বন্ধ, সুদের হার বৃদ্ধি, ভুয়া ঋণ তদারকি ও খেলাপি ঋণ আদায়ে গুরুত্বারোপ ছাড়াও বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি করা হয়েছে। কিন্তু ব্যাংকে নগদ তারল্যের হাহাকার কমছে না। অনেক ব্যাংক নগদ টাকার চাপ সামলাতে ধার করে চলছে। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র যুগান্তরকে জানায়, সরকারকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করা হয়েছে। গত আগস্ট মাসের পর থেকে সরকারকে টাকা ছাপিয়ে একটা টাকাও ঋণ দেয়নি বাংলাদেশ ব্যাংক, যা তারল্য সংকটে শক্তিশালী ভূমিকা রেখেছে। যদিও চলতি ২০২৩-২৪ অর্থবছরে শুরুর দুই মাসে মাত্র ১৯ হাজার ৩৪৭ কোটি টাকা ঋণ দিয়েছে। যা পুরো ৭ মাসের হিসাব বলা যায়। এর আগে গত অর্থবছরে ১ লাখ ২৬ হাজার ৯১৮ কোটি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া হয়।

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পণ্যমূল্য কমছে না। তার মানে হয় নীতি কাজ করছে না, নতুবা বাজারে যে পরিমাণ পণ্য দরকার সেই পরিমাণ উৎপাদন হচ্ছে না।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা গেছে, সরকার চলতি অর্থবছরে প্রায় ৮ বিলিয়ন ডলার বাণিজ্যিক ব্যাংকের কাছে বিক্রি করে বাজার থেকে নগদ টাকা তুলে নিয়েছে। কিন্তু সেই পরিমাণ নতুন টাকা বাজারের জন্য ইস্যু করেনি। আবার পণ্যমূল্য বেশি হওয়ায় মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। কিন্তু সেই পরিমাণ টাকার ব্যবস্থা করতে পারছে না। অনেকে ব্যাংকের সঞ্চয় ভেঙে খাচ্ছেন। এতে ব্যাংকে নগদ টাকার সংকট দেখা দিয়েছে। ব্যাংকগুলো টাকার হাহাকার মেটাতে উচ্চসুদে ধার করছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026