1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলার বাজার নিয়ন্ত্রণে ক্রলিং পেগ মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদ-ব্যাংকারদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে

বৈদেশিক মুদ্রা ডলারের দাম নিয়ন্ত্রণে নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের কার্যকারিতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মধ্যে।

তারা বলেছেন, সঠিক পদ্ধতি অনুসরণ করলে ডলারের দরের অস্থিরতা কাটতে পারে। আবার হুন্ডি আর মূল্যস্ফীতির লাগাম টানতে না পারলে কোনো কাজেই আসবে না ক্রলিং পেগ পদ্ধতি।

ডলারের বিনিময় হার পরিচালনা করতে ক্রলিং পেগ পদ্ধতি ব্যবহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৭ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার মুদ্রানীতির অনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি বলেন, এ পদ্ধতি চালু হলে ডলার বাজার স্থিতিশীল হবে।

 

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেন, এ পদ্ধতির আওতায় বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা হয় এমন ১৫ দেশের মূল্যস্ফীতির সঙ্গে স্থানীয় মূল্যস্ফীতির পার্থক্য বিবেচনায় নিয়ে গাণিতিক সূত্রের মাধ্যমে একটি কেন্দ্রীয় দর নির্ধারণ করে দেওয়া হবে। যার সঙ্গে যুক্ত করা হবে ডলারের দরের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা। এ সীমার মধ্যেই ডলার বেচাকেনা করতে হবে। বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট সময় পর পর ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণ করে দেবে।

এ বিষয়ে জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ক্রলিং পেগ একটি মিক্সড ও ম্যানেজড সিস্টেম। এর মাধ্যমে বাজারে কিছু নির্দেশক দেওয়া থাকবে যে, এ দরের বাইরে যেতে পারবে না। এ দর কমবেশি হবে বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ক্রলিং পেগ অনুযায়ী বাজারে ডলারের দর যখন কম থাকবে তখন কেন্দ্রীয় ব্যাংক চাহিদা অনুযায়ী ডলার কিনে নেবে। আর যখন দাম বাড়বে তখন ডলার বিক্রি করে বাজার স্থিতিশীল রাখবে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026