1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

ঢাকায় বেড়েছে শীতের দাপট, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ এর ঘরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

মঙ্গলবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশে সূর্যের উপস্থিতি দেখা গেছে। কিন্তু তার পরও বেড়েছে হাড় কাঁপানো শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীসহ দেশের সর্বত্র আজ মঙ্গলবার শীতের তীব্রতা আরও বেড়েছে। এদিকে দুই জেলায় আজ সবনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ রেকর্ড করা হয়েছে, যা দেশেরও সবনিম্ন তাপমাত্রা।

 

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশের চার বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার স্টেশনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানগুলোর তাপমাত্রা ১০–এর নিচে। তাই এখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

চার বিভাগ ছাড়াও মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এর আগে গতকাল সোমবার দেশের ২১ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজই প্রথম দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো তীব্র শৈত্যপ্রবাহ।

গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছী ও দিনাজপুরে। দুই জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026