1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

শীতের তীব্রতা আরও বাড়তে পারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

গত দুই দিন রাজধানীর বাইরে দেশের বেশির ভাগ অঞ্চলে ভোরে ও রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মধ্যে ছয়টি জেলায় শীতের অনুভূতি বেশি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে এখন মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যে কারণে এই ছয় জেলায় শীতের তীব্রতা অন্য এলাকার চেয়ে বেশি।

কোনো অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। গতকাল রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তিনটি স্থানে—রাজশাহী, পাবনার ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছীতে। প্রতিটি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছিল কুড়িগ্রামের রাজারহাটেও। সেখানকার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কিশোরগঞ্জের নিকলী এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল টাঙ্গাইল, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও যশোর জেলায়। এসব অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। আর ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা। এর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, চলতি জানুয়ারি মাসের বাকি সময় দেশের কোনো না কোনো এলাকায় শৈত্যপ্রবাহ থাকবে। হয়তো কোনো অঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দেবে, আবার কোনো অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ সরে যাবে—এভাবেই চলবে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে রাতে শীতের অনুভূতি বেশি হবে। এ ছাড়া আজ মধ্যরাত থেকে আগামীকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। কোনো অঞ্চলে ঘন কুয়াশা থাকলে সূর্যের তাপ কমে সেখানে শীতের অনুভূতি বেড়ে যায় বলে জানান আবহাওয়াবিদেরা।

তীব্র শীতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় বন্ধ রাখা হচ্ছে। গতকাল জয়পুরহাট জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল। আজও এই জেলার বিদ্যালয়গুলোতে পাঠদান হবে না। জয়পুরহাটের মতোই রাজশাহী জেলার প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানও গতকাল বন্ধ ছিল।

নিজস্ব প্রতিবেদক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026