1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

যুক্তরাষ্ট্রে ক্রমাগত কমছে পোশাক রপ্তানি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কয়েক মাস ধরে ধারাবাহিক কমছে। চাহিদা কমায় বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়ে দিয়েছে। রপ্তানিকারকরা বলছেন, যুদ্ধ ও মূল্যস্ফীতির কারণে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বব্যাপী তৈরি পোশাকের চাহিদা কমে গেছে। ফলে কমেছে রপ্তানিও। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র তথ্য বলছে, বাংলাদেশের একক বৃহত্তম তৈরি পোশাকের বাজার যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে ধারাবাহিক রপ্তানি কমছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনা কমিয়েছে দেশটির ভোক্তারা। দোকানগুলোয় পুরনো পণ্য জমে গেছে। ফলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটির খুচরা বিক্রেতা ও ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অফিসের (ওটেক্সা) পরিসংখ্যান অনুযায়ী, দেশটির জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক আমদানি ২৪ দশমিক ৯১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে। রপ্তানি ২৫ দশমিক ৪১ শতাংশ কমে ৬ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। চীন, ভিয়েতনাম, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকেও একই সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026