1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

সবুজে ঘেরা যত দেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

বনভূমি ও বনাঞ্চল এই গ্রহের মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উৎস। কেননা, প্রাণিকুলের শ্বাস-প্রশ্বাসের প্রধান উপাদান অক্সিজেন থেকে মানুষের জৈবিক তথা জীবিকানির্বাহ- পুরোটাই আসে সবুজে ঘেরা বনাঞ্চল থেকে।  ভৌগোলিকভাবে পৃথিবীর কোন কোন দেশে বেশি বনভূমি বা বনাঞ্চল রয়েছে, রইল তার বিস্তারিত…

 

বনভূমি ও বনাঞ্চল পৃথিবীতে মানুষ ও সব প্রাণীর বেঁচে থাকার অন্যতম প্রধান উৎস। কেননা, মানুষ এবং প্রাণিকুলের বেঁচে থাকার অক্সিজেন থেকে জীবিকানির্বাহ, সব ক্ষেত্রে বনের গুরুত্বকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না। প্রাথমিকভাবে বন হলো বন্যপ্রাণীদের আবাসস্থল। আর প্রাচীনকাল থেকেই মানুষ বনাঞ্চল থেকে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছে। এ ছাড়া মানুষের ঘরবাড়ি নির্মাণে ব্যবহৃত কাঠের প্রধান উৎসও এই বন। আসলে বনভূমি ও বনাঞ্চল নানাভাবে এই গ্রহের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। যেমন- নদীনালা, খালবিল এবং জলাশয়ের সুরক্ষা প্রদান, মাটির ক্ষয়রোধ এবং জলবায়ু নিয়ন্ত্রণে বনাঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর প্রায় ৭০ শতাংশ বন্যপ্রাণী বনে বসবাস করে। আর মোট গাছপালার চার ভাগের তিন ভাগই রয়েছে পৃথিবীর ছড়িয়ে থাকা বনাঞ্চলগুলোয়। আবার পৃথিবীর মোট বনভূমি ও বনাঞ্চলের প্রায় ৬৭ শতাংশই দখল করে আছে বৃহত্তম ১০টি দেশ; যা সবুজে ঘেরা পৃথিবীর বৃহৎ অংশীদার। যদিও বন পুড়িয়ে ফেলা এবং এতে বসবাসরত প্রাণী শিকারের মতো অপরাধে অতীতে এই গ্রহ অসংখ্য সম্পদ হারিয়েছে। দুর্ভাগ্য হলেও সত্য- আধুনিক বিশ্বে ক্রমবর্ধমান বন উজাড় মানবসৃষ্ট বিপর্যয় ডেকে এনেছে। বার্ষিক প্রায় ৪৭ হাজার বর্গ কিলোমিটার (ওয়েলসের আয়তনের প্রায় দ্বিগুণ এলাকা) বনভূমি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026