1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ঘন কুয়াশায় ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ পদ্মায় আটকা পড়ছে ছোট-বড় ৭টি ফেরি; দুর্ভোগে পড়েছেন যানবাহনের শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীরা।

রোববার (২৪ ডিসেম্বর) রাত ১টার দিকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানান, রাত ১০টা থেকেই ওই তিনটি নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১টার দিকে কুয়াশার মাত্রা আরও ঘন হয়। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার মধ্যে মাঝ নদীতে নোঙ্গর করে আছে সাতটি ফেরি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026