1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত চামড়া খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা চূড়ান্ত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫১৭ ২০২৮ সালের মধ্যে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালুর ঘোষণা চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যান সড়ক দুর্ঘটনার প্রধান কারণ: শেখ রবিউল আলম সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস প্রধানমন্ত্রীর চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে ফিল্ম আর্কাইভকে আধুনিকায়ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী গাঢ় বেগুনি কাতান শাড়িতে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু, একসঙ্গে সুবিধা পাবেন ৩৭ হাজার যাত্রী

ফেসবুকে বন্ধুত্বের আড়ালে প্রতারণার ফাঁদ, ভারত-পাকিস্তানেও চক্রের সদস্য

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ‘নিশানা’ বানিয়ে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠান। অনুরোধ গ্রহণ করার পর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। এরপর শুরু হয় মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিয়মিত কথা বলা। ভিডিও কলে কথোপকথনের একপর্যায়ে গোপনে ওই ব্যক্তির আপত্তিকর ছবি মুঠোফোনে ধারণ করেন একটি চক্রের সদস্যরা। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে লাখ টাকা দাবি করেন তাঁরা।

এমন একটি প্রতারণার ঘটনায় গত সেপ্টেম্বর মাসে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা হয়। সেই মামলা তদন্তে নেমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ চক্রের দুই সদস্যের সন্ধান পায়। গত বুধবার ঢাকার কড়াইল ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. টিপু সুলতান (২৭) ও মো. মোসলেম রানা (২৮)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীপিকা আগারওয়ালা নামের একটি ফেসবুক আইডি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়। চক্রের নারী সদস্য দিয়ে কথোপকথনের ভিডিও রেকর্ড করে মুঠোফোনের স্কিন শেয়ারের মাধ্যমে ভিডিও কলে কথা বলানো হয়। কথোপকথনের একপর্যায়ে গোপনে ওই ব্যক্তির ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া হয়।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, এটি একটি আন্তঃদেশীয় প্রতারক চক্র। ভারত ও পাকিস্তানেও এদের সদস্য রয়েছে। এই চক্রের হোতা শাকিল নামের এক ব্যক্তি। তিনি ভারতের নাগরিক। চক্রের পাকিস্তানি একজন প্রতিনিধি রয়েছেন। তাঁর নাম পারভেজ।

ডিবি সূত্র জানায়, মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া টাকার অর্ধেক পান শাকিল। বাকি টাকা পান বাংলাদেশি ও পাকিস্তানি প্রতিনিধিরা। টিপু ও মোসলেম বাংলাদেশে শাকিলের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে প্রতারক চক্রের সদস্য হন।

গ্রেপ্তার টিপু ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের তৃতীয় বর্ষ এবং মোসলেম তিতুমীর কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে ডিবি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026