1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

বিশ্বব্যাংক ৪০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতিসহ বাংলাদেশের প্রধান উন্নয়ন অংশীদার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

স্বাধীনতার পরপরই বিধ্বস্ত অবকাঠামোসহ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে এবং এভাবে ২০৪১ সালের মধ্যে দিনের পর দিন বর্ধিত উন্নয়ন ব্যয় হ একটি উন্নত দেশে পরিণত হবে।
এই দীর্ঘ যাত্রায় জাতীয় বাজেটের আকার এবং পরবর্তীকালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও সরকারের উচ্চ রাজস্ব সংগ্রহের ক্ষমতার কারণে বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
তাজউদ্দীন আহমদ ১৯৭২ সালে স্বাধীনতা-উত্তোর বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী হিসেবে দেশের প্রথম বাজেট পেশ করেন যেখানে মোট ব্যয় ছিল ৭৮৬ কোটি টাকা এবং এডিপি’র আকার ছিল ৫০১ কোটি টাকা।
সময়ের সাথে সাথে এবং নীতিগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে বর্তমান অর্থবছরে বাজেটের আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকায় পৌঁছেছে যার এডিপি’র আকার মোট ২,৬৩,০০০ কোটি টাকা।
স্বাধীনতার পর থেকে এই দীর্ঘ উন্নয়ন যাত্রায় বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের অবদান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেখানে বিশ্বব্যাংক একটি প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে অবিচল রয়েছে।
মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশ ছিল বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র।  কিন্তু আজ এটি দ্রুততম বর্ধনশীল অর্থনীতির একটি।  মাথাপিছু জিডিপি বিশ গুণ বেড়ে ১৯৭১ সালের ১২৮  ডলার থেকে ২০২২ সালে ২,৭৪২.৪ ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশে অতি দরিদ্র হার ২০১৬ সালে ৯.০  থেকে ২০২২ সালে ৫.০ শতাংশে নেমে এসেছে (আন্তর্জাতিক দারিদ্র্যসীমা দৈনিক ২.১৫ ডলার আয়ের উপর ভিত্তি করে)। যা লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে তুলনীয় এবং দক্ষিণ এশিয়ার গড় থেকে ভালো।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026