1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাইয়ে ৪৪১ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, শীর্ষে মোটরসাইকেল ভানুয়াতুতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, জারি হয়নি সুনামি সতর্কতা সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী

দূষিত বায়ুর শহরের শীর্ষে ঢাকা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবার শীর্ষ অবস্থানে ঢাকা। রাজধানী শহরটির স্কোর এখন ৩২১, যা ‘দুযোর্গপূর্ণ’ বলে ধরা হয়।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৬ মিনিটে বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

এখন দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো। শহরটির স্কোর ২১২, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২১১ এবং বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন ১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঘানার আক্রা। শহরটির বায়ুমান ‘অস্বাস্থ্যকর’। পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ১৮১ এবং বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।

তালিকায় এখন ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৫; সপ্তম স্থানে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৬৮; অষ্টম পাকিস্তানের করাচি, স্কোর ১৬৭; নবম কুয়েত সিটি, স্কোর ১৬৬; দশম স্থানে রয়েছে নর্থ মেসিডোনিয়ার স্কোপজে, স্কোর ১৬৪।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026