1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

মির্জা ফখরুলের বিরুদ্ধে ৯ মামলায় জামিন আবেদন গ্রহণের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা ও পল্টন থানায় করা পৃথক ৯ মামলায় জামিন আবেদন গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আইনজীবী সগীর হোসেন লিওন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে করা ১০ মামলার জামিন আবেদন গ্রহণ করার জন্য রিট আবেদন করা হয়। এরমধ্যে সোমবার পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ হওয়ায় বাকী নয় মামলার জামিন আবেদন গ্রহণের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৯ মামলার জামিন আবেদন গ্রহণ পূর্বক আইন অনুযায়ী নিষ্পত্তি করার জন্য সিএমএম আদালতকে নির্দেশ দিয়েছেন। একই সাথে রুল জারি করেছেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। যেহেতু ১০ মামলার জামিন আবেদন গ্রহণ না করার তার মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে তাই আমরা বিষয়টি হাইকোর্টে আবেদন করি।

তিনি আরো বলেন, এই ১০ মামলা এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হবেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় মির্জা ফখরুল পক্ষে আইনজীবী সগীর হোসেন লিওন রিটটি দায়ের করেন।

রিটে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০টির মামলার মধ্যে পল্টন থানার ৭টি এবং রমনা থানার ৩টি মামলার কথা উল্লেখ রয়েছে। মামলাগুলো ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারাধীন।

আইনজীবীরা জানান, ১২ ডিসেম্বর সিএমএম আদালতে বিচারাধীন ১০টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন আবেদন গ্রহণ করেননি। এ অবস্থায় জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026