1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, মোট আক্রান্ত ৮২ হাজার ছাড়াল উপজেলা হাসপাতাল ১০১ বেডে উন্নীত ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চার বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচ উপ-উপাচার্য নিয়োগ সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী রিয়াল মাদ্রিদে কোচের বিদায়, আলভারেজকে পেতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান ছয় নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত প্রাথমিক শিক্ষায় সংস্কৃতিভিত্তিক পাঠ্যক্রম: আগামী ৫ বছরে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা সরকারের সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফ থেকে হামের টিকা ক্রয়ের সিদ্ধান্ত ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জামালপুরে ত্রিমুখী সংঘর্ষে ব্যবসায়ীসহ নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার দেখা হয়েছে

জামালপুর প্রতিনিধি

জামালপুরে বাস-পিকআপ ও সিএনজিঅটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

 

শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০) এবং পিকআপ ভ্যানের চালক সুজা মিয়া (৪০)। নিহত আনোয়ার ও শামসুল দুজনই সবজি ব্যবসায়ী।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে সবজিবাহী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ধাক্কা লাগে পিকআপভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সঙ্গেও। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয় এবং ৬ জন আহত হন।

আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। তবে গুরুতর আহত অবস্থায় পিকআপভ্যানের চালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি। বাসের চালক ও হেলপারকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026