1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পেঁয়াজের বাজারে আগুন মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। আজ সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

এদিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে পেঁয়াজের দাম নিয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে কেবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে।

তিনি বলেন, মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে। আজ তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে। গতকাল যে (দাম বৃদ্ধির) ট্রেন্ড ছিল আজ তো সে ট্রেন্ড নেই।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে টিম কাজ করছে।

মন্ত্রিসভার বৈঠক থেকে এমন নির্দেশনা এসেছে কিনা এমন প্রশ্নে সচিব বলেন, ওই সিদ্ধান্ত তো কেবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি সমস্যা তৈরি হয়, তখন ওই মন্ত্রণালয় যারা সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে, তাই আজ কোনো আলোচনা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026