1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু চলতি অর্থবছর থেকেই কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে সহায়ক পরিবেশ ও প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নের আহ্বান ঢাকার রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ১৯৯ বার দেখা হয়েছে

ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫৯ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।
দেশটির জাতীয় দুর্যোগ নিরসন সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগ্রহ বলেছেন, বন্যায় সবচেয়ে বেশি আঘাত হানা সেনটানি এলাকার বহু ঘরবাড়ি ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, বন্যা ও ভূমিধসে সৃষ্টি হওয়া কাদা ও ধ্বংস হয়ে যাওয়া ঘরগুলোর ধ্বংসস্তপ থেকে এখন পর্যন্ত ৮৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও প্রায় ১৫৯ জন। পাশাপাশি নিখোঁজ হওয়া ৭৪ জনের খুঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026