1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চট্টগ্রামে বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীতে বাসে মশাল ছুড়ে আগুন দেয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিষয়টি জানান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) সাদিরা খাতুন। সোমবার (৪ ডিসেম্বর) রাতে নগরীর খুলশী ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

নাশকতার মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার তিনজন হলেন- মো. হৃদয় (২২), মো. নাজির শরীফ (২১) এবং মো. রায়হান (২৪)।

এর আগে রোববার রাতে খুলশী থানার দামপাড়ায় কাউন্টারের সামনে যাত্রী নেয়ার জন্য অপেক্ষমাণ ঢাকাগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসে মশাল ছুড়ে আগুন দেয়া হয়। এতে বাসের চালক তারেক ও সহকারী নাজিম উদ্দিন দগ্ধ হন বলে জানিয়েছে পুলিশ।

উপ পুলিশ কমিশনার (ডিবি) সাদিরা খাতুন জানান, বিএনপির ডাকা চলমান অবরোধের সমর্থনে রোববার রাতে দামপাড়ায় ঝটিকা মশাল মিছিল বের করে ছাত্রদল। মিছিলে গ্রেপ্তার তিনজনসহ ১০-১২ জন ছিল। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহবায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানার আহবায়ক নুর আলম সোহাগ ঝটিকা মশাল মিছিলের আয়োজন করে। হৃদয়কে সোহাগ আশ্বাস দিয়েছিল যে, মশাল মিছিল, ভাঙচুর-নাশকতা করতে পারলে তাকে খুলশী থানা ছাত্রদলের সহ-সভাপতি করা হবে। এ জন্য ছাত্রদলের সক্রিয় কর্মী হৃদয় তার কয়েকজন সহযোগী নিয়ে মিছিল বের করেছিল।

গত ৩১ অক্টোবর নগরীর দামপাড়ায় গরীবউল্লাহ শাহ বাস কাউন্টার এবং ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেয়ার ঘটনাও হৃদয় ও তার সহযোগীরা ঘটিয়েছিল বলে জানান গোয়েন্দা কর্মকর্তা সাদিরা খাতুন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026