1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু ও জাতীয় দলের কোচ নির্ধারণে বাফুফের জরুরি সভা রামপুরায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত অভিনেত্রী রঞ্জিতা ১৮ হজযাত্রীর মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারেরও বেশি বাংলাদেশি রাজশাহীর বাঘায় চরে ডাকাতি ও গোলাগুলি, একজন নিখোঁজসহ আহত ২ বিশ্বকাপের দলে ফিরলেন নেইমার, চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন পূরণ দিল্লির মানচিত্র বদলে দেওয়া হবে: ভারতের সেনাপ্রধানের বক্তব্যের জবাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বাগেরহাটে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, ডান হাত কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা সারাদেশে তিন দিনের ভূমিসেবা মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অনন্য: দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনায় আসিফ মাহমুদ

পুনঃতফসিল হচ্ছে না গুরুত্ব পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল। রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল পুনঃতফসিল অথবা মনোনয়ন দাখিলের সময় বাড়ানো হতে পারে, কিন্তু গতকাল সন্ধ্যায় ইসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে— পুনঃতফসিল হচ্ছে না। সেই হিসাবে দ্বাদশ নির্বাচনে ৩০ নভেম্বরের মধ্যে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন কেবল তারাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এদিকে বিএনপি-জামায়াতে ইসলামীসহ রাজপথে থাকা উল্লেখযোগ্য দলগুলো ভোটে না আসায় এ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলতে চাচ্ছেন না নাগরিক সমাজের প্রতিনিধিদের একটি অংশ। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, এ নির্বাচন অংশগ্রহণমূলক নয়। তাই শক্ত বিরোধীদল বিহীন এ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে সর্বাধিক গুরুত্ব পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগ সভাপতির ভাষণে বিষয়টি ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। সব প্রার্থীর নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণার পরিবেশ তৈরিতে বার্তা পেয়েছেন মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিশ্লেষকরা বলছেন, অনেকটা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনে প্রার্থীরা বিরোধী দলের সমর্থক ও সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে পারবে কি-না সেটিই এখন মূল আলোচনার বিষয়। কারণ ২০১৪ সালের নির্বাচনে নিজ দলের ভোটারদেরও কেন্দ্রে আনতে পারেনি আওয়ামী লীগ প্রার্থীরা। ফলে ভোটার উপস্থিতি কম থাকায় ওই নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে দেশে-বিদেশে। তাই এবার স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক গুরুত্ব পাবেন। আওয়ামী লীগ চাইছে শান্তিপূর্ণ ভোট আয়োজন করে সমালোচনার জবাব দিতে। কারণ স্বতন্ত্র প্রার্থিরা অধিকাংশই আওয়ামী লীগেরই প্রার্থী। তাই ২০১৪ সালের মতো দলীয় টিকিট পেলেই এমপি হওয়ার মতো পরিবেশ এবার নেই। চাপ প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেয়ার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ারও সুযোগ রাখা হয়নি। কারণ ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। তাই এবার দলীয় প্রধান ঘোষণা দিয়েছেন, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সব মিলিয়ে নিজেদের মধ্যে হলেও মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026