1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

রাজশাহীর বাঘায় চরে ডাকাতি ও গোলাগুলি, একজন নিখোঁজসহ আহত ২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর চরাঞ্চল কালিদাসখালিতে একদল ডাকাতের গুলিতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে স্বপন বেপারী (৪০) নামে এক ব্যক্তিকে ডাকাত দল ট্রলারে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে, যার সন্ধান এখনও পাওয়া যায়নি। অপর আহত জিয়াউল হককে (৩৫) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে কালিদাসখালি চরের পদ্মা নদী দিয়ে দুটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল তীরে আসে। এ সময় চরের বাসিন্দা স্বপন বেপারী নদীপাড়ে ট্রলারের উপস্থিতি দেখে তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেলেন। এতে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। গুলির শব্দ শুনে পদ্মা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফিরতে থাকা জেলে জিয়াউল হক ও স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা আবারও গুলি চালায়। এতে স্বপন বেপারী এবং জিয়াউল হক—উভয়ই গুলিবিদ্ধ হন।

আহত স্বপন বেপারীর পিতা সিদ্দিক বেপারী জানান, মধ্যরাতে গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে তিনি দেখতে পান সশস্ত্র ব্যক্তিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। একপর্যায়ে ডাকাতরা তার ছেলে স্বপনকে বাড়ির সামনে থেকে ধরে ফেলে এবং গুলি করে গুরুতর আহত অবস্থায় নিজেদের ট্রলারে তুলে নিয়ে নদীর দিকে চলে যায়। এরপর থেকে স্বপনের আর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে, গুলিবিদ্ধ জিয়াউল হককে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

ঘটনার বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (কালিদাসখালি) সাবেক সদস্য শহিদুল ইসলাম জানান, ওই এলাকায় একটি বালুর ঘাট রয়েছে, যা নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বিরোধ ও হামলার ঘটনা ঘটে থাকে। তবে গত রাতের ঘটনাটি ডাকাতির উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে ঘটেছে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে বাঘা থানা পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল এবং তার আশপাশে প্রচুর রক্তপাতের আলামত পাওয়া গেছে। তবে নিখোঁজ স্বপন বেপারীর কোনো হদিস মেলেনি। পুলিশ রক্ত ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে চরাঞ্চলে গোলাগুলি ও এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের ব্যবহৃত নৌযান ও তাদের সম্ভাব্য অবস্থান শনাক্তে পাশ্ববর্তী থানা এবং নৌ-পুলিশের সাথেও যোগাযোগ করা হচ্ছে। চরাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026