1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

আয়কর রিটার্ন জমার সময় দুই মাস বাড়ল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। আজ বুধবার এক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য জানিয়েছে।

নিয়ম অনুসারে, আগামীকাল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল। এনবিআর সূত্রে জানা গেছে, বর্ধিত সময় অনুসারে করদাতারা ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি; এই সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

 

চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি।

গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) রিটার্ন জমার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করে। এর আগে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026