1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ টানা দ্বিতীয় শিরোপার খোঁজে বিশ্বমঞ্চে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আর্জেন্টিনা জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার বিয়ের গুঞ্জনের অবসান, সত্যতা নিশ্চিত করলেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি হাইকোর্টে শিশু রামিসা হত্যাসহ সব নারী ও শিশু নির্যাতন মামলার বিচার বিরতিহীনভাবে চলার সিদ্ধান্ত পেনাল্টিহীন ৮ গোল: বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার অনন্য পরিসংখ্যানগত রেকর্ড ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে দুই দেশের মধ্যে চুক্তি সই বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো

হরতাল-অবরোধে লক্ষ্যে পৌঁছতে পারেনি, নতুন পরিকল্পনা বিএনপির

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে
সরকারের পদত্যাগ দাবিতে এক মাস আগে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নেমেছিল বিএনপি। কিন্তু দলটি তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। উল্টো হামলা-মামলা এবং দলের কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হওয়ায় বেশ চাপে পড়েছেন নেতাকর্মীরা।

এ অবস্থায় আগামী ৩০ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর হরতাল-অবরোধ কর্মসূচিতে বিরতি দিতে পারে বিএনপি।

তারপর দল গুছিয়ে ৭ জানুয়ারি নির্বাচনের দিনকে সামনে রেখে কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা তৈরি হচ্ছে। 

বিএনপির নীতিনির্ধারকরা বলেন, হঠাৎ বড় কর্মসূচি থেকে সরে আসার বিষয়টি স্বাভাবিক করতে এরই মধ্যে দলের পেশাজীবী নেতারা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম, খুন ও কারাবন্দি নেতাদের স্বজনরা মানববন্ধন করবে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের দিন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরদিন হরতাল এবং এর পর থেকে ধারাবাহিক অবরোধের কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোও একই কর্মসূচি দিচ্ছে আলাদাভাবে। এর মধ্যে সাত দফায় ১৭ দিন অবরোধ এবং দুই দফায় তিন দিন হরতাল করেছে দলগুলো। সপ্তাহের দুই ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়াও তিনটি মঙ্গলবার কর্মসূচিতে বিরতি দেওয়া হয়। 

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির একাধিক বৈঠকে পরবর্তী আন্দোলন নিয়ে আলোচনার ফাঁকে গত এক মাসের কর্মসূচি নিয়েও পর্যালোচনা হয়।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026