1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন মেট্রোরেলের দুই মেগা প্রকল্পে ১১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, ব্যয় দ্বিগুণ হওয়ার আশঙ্কা স্বাস্থ্য খাতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিশেষ জোর ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্যের উৎসে কর কমছে, স্বস্তির আশা লেবাননবাসীকে হিজবুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতানিয়াহুর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, চরম উত্তেজনার শঙ্কা বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা কমলেও দীর্ঘমেয়াদি শরণার্থী সংকট কাটেনি: ইউএনএইচসিআর ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন আয় সম্পূর্ণ করমুক্ত করার প্রস্তাব

কোথায় আছে গুপ্তধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

গুপ্তধন। এই শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ ধাতব স্বর্ণমুদ্রা, দুর্লভ রত্ন, মানিকের ছবি। গুপ্তধনের খোঁজে যুগে যুগে বহু অনুসন্ধানী  পেছনে ছুটেছেন, পাড়ি দিয়েছেন অনেক কষ্ট, দুর্দশা আর বিপদ।  অনেকেই হাতের নাগালে পেয়েছেন সাধের রত্নভান্ডার। অনেকে আবার বৃথাই খুঁজে মরেছেন। তবে যাই হোক গুপ্তধনের খোঁজ থেমে নেই আজও। অনেক প্রাচীন পুঁথি থেকে জানা যায় অনাবিষ্কৃত অনেক গুপ্তধনের কথা। সেসব গুপ্তধন খুঁজে পেতে মরিয়া অনেকেই। তেমনই কয়েকটি গুপ্তধন রহস্য নিয়ে আজকের রকমারি – তানভীর আহমেদ

 

ট্রেজার আইল্যান্ড

 

কোকোস দ্বীপের গুপ্তধন। হারানো গুপ্তধন হিসেবেও জানে অনেকে। এই দ্বীপের গুপ্তধন নিয়ে কম রহস্য ঘনীভূত হয়নি। দাবি করা হয়ে থাকে এই দ্বীপের অন্তত ছয় জায়গায় লুকানো আছে গুপ্তধন। এই কাহিনি শুরু হয় ১৫৩২ সালে। ইতিহাস বলে সে সময় স্পেনের ফ্রান্সিসকো পিজারো পেরু দখল করে নেন। এই ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়ে চাপা অসন্তোষের আগুন। দেশের এখানে সেখানে বিচ্ছিন্ন প্রতিরোধ গড়ে উঠতে থাকে। পেরুতে বসবাসকারী স্পেনীয়রা তখন বিপদের মধ্যে পড়ে যায়। ওই সময় পেরুর রাজধানী লিমায় অনেক ধনবান স্পেনীয় বাস করত। তারা সবাই একজোট হয়ে স্কুনার মেরিডিয়ান নামের একটা জাহাজে চড়ে স্পেনের উদ্দেশে রওনা দেয়। এ সময় তাদের সঙ্গে ছিল অনেক হীরা, পান্না, সোনাসহ অনেক মূল্যবান সম্পদ। এমনিতেই এই যাত্রা ছিল বিপজ্জনক। চারদিকে তখন খন্ডাকারে যুদ্ধ চলছে। বিদ্রোহীদের পাশাপাশি আছে জলদস্যুদের ভয়। কিন্তু তখন বিশ্বাসঘাতকতা করে বসল স্বয়ং জাহাজের ক্যাপ্টেন আর নাবিকরা। স্কুনার মেরিডিয়ানের সব যাত্রীকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে তারা। অসহায়ভাবে তাদের হাতে প্রাণ দেয় ধনবান স্পেনীয় ও তাদের পরিবারের সদস্যরা। যুদ্ধাবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের এই পরিভ্রমণে সঙ্গে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্রও ছিল না স্পেনীয়দের কাছে। তাদের হত্যা করার পর আক্রমণকারীরা সব ধনরত্ন লুকিয়ে রাখে কোকোস দ্বীপে। সেই ধনসম্পত্তির কথা থেকেই যুগে যুগে এই হারানো গুপ্তধন খুঁজে ফিরে অনুসন্ধানীরা।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026