1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মন্ত্রী লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করে শৃঙ্খলা প্রদর্শন করলেন ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইনের নিন্দা করেছে বহুজাতিক দেশসমূহ বাহরাইনে ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড সেবা ব্যাহত, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বৃদ্ধি প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করায় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শনিবার এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে কেন্দ্র সচিবদের জরুরি নির্দেশনা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল টিকিটের দাম সর্বোচ্চ ১০,৯৯০ ডলার নির্ধারণ ফাইনাল টিকিট ১০ হাজার ডলারের বেশি, বিশ্বকাপের টিকিট বিক্রিতে ডায়নামিক প্রাইসিং শুরু শেখ হাসিনার পক্ষে চিঠি প্রাপ্তির কোনো তথ্য নেই: চিফ প্রসিকিউটর স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন, নড়াইলের ১৮ হাজার শিক্ষার্থী উপকৃত হবেন

ঋণের সুদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার হ্রাস-বৃদ্ধি অন্যতম হাতিয়ার (টুল)। যা মনিটরি পলিসি স্টেটমেন্টে উল্লেখ থাকে। গত জুনে মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, পরবর্তী মুদ্রানীতি ডিসেম্বরে ঘোষণা করা হবে। তবে নির্বাচন ও চলমান রাজনৈতিক অস্থিরতায় নির্বাচনের পরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করা হবে বলে গভর্নরসংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। তবে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সুদের হার নিয়ন্ত্রণপ্রক্রিয়া অব্যাহত রাখবে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার কলমানি, বিল, বন্ড ও স্মার্ট সুদের হার দশমিক ২৫ শতাংশ থেকে দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছে, যা গতকাল থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মুদ্রানীতি গুরুত্বপূর্ণ বিষয়। তবে গভর্নর বিষয়টি জানুয়ারিতে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী মুদ্রানীতির সঙ্গে জড়িত কর্মকর্তারা আগাচ্ছেন। তবে নির্বাচনের কারণে যে এটা পেছাচ্ছে, তা গভর্নর স্বীকার না করলেও এটিই স্পস্ট যুক্তি।

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, নির্ধারিত বন্ড ও ট্রেজারির মাধ্যমে কলমানির রেপো সুদহার (ওভারনাইট বা স্বল্পকালীন ধারের ক্ষেত্রে পলিসি রেট) বিদ্যমান ৭ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৭ দশমিক ৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি বিভাগ।

পাশাপাশি নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার বিদ্যমান ৯ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৯ দশমিক ৭৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়। এ ছাড়া নীতি সুদহার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আর নিয়মিত ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে সব খাতে ছয় মাসের ট্রেজারি বিলের গড় সুদহারের ভিত্তিতে স্মার্ট সুদের হার ৭ দশমিক ৪৩ থেকে ২৫ শতাংশ বাড়িয়ে ৭ দশমিক ৬৮ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্গঠিত মুদ্রানীতি বা মনিটরি পলিসি কমিটির (এমপিসি) প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী নীতি সুদহার করিডর পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পলিসি রেট বা ওভারনাইট রেপো সুদহার, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি সুদহার, নীতি সুদহার করিডরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বাড়ানো হয়েছে। এ ছাড়া আমানত ও ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে দিয়ে তা বাজারমুখীকরণ, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ প্রদান স্থগিতকরণ, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির কার্যকর ব্যবস্থাকরণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারকে বাজারমুখীকরণ, আমদানি মূল্য যাচাইসহ বৈদেশিক মুদ্রা বাজারে তদারকি বাড়ানোর কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, মুদ্রানীতি ঘোষণা নিয়ে মুদ্রানীতির কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী জানুয়ারি-জুন সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হবে। তবে ঘোষণা কবে হবে, তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের সঙ্গে ব্যাংকগুলো পল্লী, কৃষি ও রপ্তানিশিল্পে প্রাক্-জাহাজীকরণ ঋণের বিপরীতে সর্বোচ্চ আড়াই শতাংশ এবং অন্যান্য ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ যোগ করতে পারবে। আমানতের বিপরীতে সুদহার নির্ধারণের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বিধিনিষেধ দেওয়া হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026