1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ টানা দ্বিতীয় শিরোপার খোঁজে বিশ্বমঞ্চে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আর্জেন্টিনা জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার বিয়ের গুঞ্জনের অবসান, সত্যতা নিশ্চিত করলেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি হাইকোর্টে শিশু রামিসা হত্যাসহ সব নারী ও শিশু নির্যাতন মামলার বিচার বিরতিহীনভাবে চলার সিদ্ধান্ত পেনাল্টিহীন ৮ গোল: বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার অনন্য পরিসংখ্যানগত রেকর্ড ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে দুই দেশের মধ্যে চুক্তি সই বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন

অবরোধেও রাজধানীতে যানজট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ রবিবার রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিক রয়েছে যান চলাচল। একই সঙ্গে কোনো কোনো সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রবিবার সকালে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, পল্টন এবং শান্তিনগর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, স্বাভাবিক দিনের তুলনায় কম হলেও অধিকাংশ গণপরিবহন চলাচল করছে সড়কে। এ ছাড়া গুলিস্তান ও পল্টন এলাকার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে স্বাভাবিক সময়ের তুলনায় আজ যাত্রীর সংখ্যা কম জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

গুলিস্তান এলাকায় কথা হয় বিহঙ্গ পরিবহনের চালক আমির হোসেনের সঙ্গে। তিনি বলেন, সকালে স্বাভাবিক যাত্রী থাকে, জ্যাম লাগে। মনে হয় কিসের অবরোধ? বেলা পড়লেই আবার যাত্রী থাকে না।

গত কয়েক দিনের অবরোধের তুলনায় আজ রাস্তায় গণপরিবহন চলাচল বেড়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন নির্ধারিত থাকায় সড়কে মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

এইচএসসির ফলাফল নিতে সন্তানকে নিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল কলেজের দিকে যাচ্ছিলেন কামরুন্নাহার। এই অভিভাবক কালের কণ্ঠকে বলেন, ‘অবরোধ, তাই রিকশা নিয়েছি।

মেয়ে কলেজে গিয়েই ফলাফল দেখতে চায়। সড়কের পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।’
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ ভোর ৬টা থেকে শুরু হয়ে। চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো কঠোর কর্মসূচিতে যায়।

ওই ঘটনার পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা। এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026