1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ টানা দ্বিতীয় শিরোপার খোঁজে বিশ্বমঞ্চে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আর্জেন্টিনা জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশার বিয়ের গুঞ্জনের অবসান, সত্যতা নিশ্চিত করলেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি হাইকোর্টে শিশু রামিসা হত্যাসহ সব নারী ও শিশু নির্যাতন মামলার বিচার বিরতিহীনভাবে চলার সিদ্ধান্ত পেনাল্টিহীন ৮ গোল: বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার অনন্য পরিসংখ্যানগত রেকর্ড ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে দুই দেশের মধ্যে চুক্তি সই বিজয় সরণিতে মাইক্রোবাসের ধাক্কায় পাঠাও আরোহী নিহত নতুন বাজেটে করছাড়ের ছড়াছড়ি: একনজরে সম্ভাব্য বড় পরিবর্তনগুলো পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৫০ হাজার হাজি, মারা গেছেন ৪৯ জন

কথা কাজে সতর্ক মাঠ প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার দেখা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তারা কথা এবং কাজের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করছেন। উৎসবমুখর ভোটের পরিবেশ নিয়ে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য জেলা-উপজেলার কর্মকর্তারা সতকর্তার সঙ্গে কাজ করছেন। মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করা কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব। নির্বাচনের সার্বিক বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন-ইসি। নির্বাচনে পরিবেশ অনুকূলে রাখতে, অপ্রপচার বা বিশৃঙ্খলা রোধ করা, নির্বাচনি আচরণ বিধি মানা, সবার সহাবস্থানসহ সব বিষয় নিয়ে সর্তকতার সঙ্গে কাজ করছেন কর্মকর্তারা।

নির্বাচন উপলক্ষ্যে মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই তিনটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব স্তরে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়ে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করা সবার জাতীয় দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা প্রদান করার জন্য চিঠিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তফসিল হয়ে গেছে। এখন ইসির নির্দেশনা মেনে কাজ করবে কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026