1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পাঁচ প্রকল্পে ১১২ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে

পাঁচ প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ১১১ কোটি ৮০ লাখ ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৪১০ কোটি টাকা। শিগগিরই এ ঋণের অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার।
গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, রাজধানীর শেরেবাংলা নগরে ইআরডির সম্মেলন কক্ষে পৃথক পাঁচটি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন ইআরডির সিনিয়র সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১১ কোটি ৮০ লাখ ডলার ঋণের মধ্যে ১০২ কোটি ২০ লাখ ডলারের ঋণ দেওয়া হচ্ছে বিশ্বব্যাংকের আইডিএর বিশেষ সহায়তা কর্মসূচির অধীনে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করা যাবে। এ ঋণের সুদহার সোয়া ১ শতাংশ। তবে এর সঙ্গে পৌনে ১ শতাংশ সার্ভিস চার্জ যোগ হবে। বাকি ৯ কোটি ডলারের ঋণ নিয়মিত ঋণ প্রকল্পের অধীনে তুলনামূলক বেশি সুদের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চার বছরের কম বয়সী শিশু এবং অন্তঃসত্ত্বা মায়েদের পুষ্টি সহায়তামূলক প্রকল্পে ২১ কোটি ডলার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থী ঝরে পড়া কমানো প্রকল্পে ৩০ কোটি ডলার, দেশের গ্যাসক্ষেত্রের উন্নয়ন ও কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে ৩০ কোটি ডলার, শহরে মশাবাহিত রোগ দমন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্পে ২০ কোটি ডলার এবং টেকসই প্রক্রিয়ায় যমুনা নদীর ব্যবস্থাপনায় ১০ কোটি ২০ লাখ ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026