1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

১০ বছরে ৬ গুণ বেড়েছে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে
দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে বেড়েই চলেছে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ। ২০২১ সালে বাংলাদেশের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৮ মিলিয়ন ডালার। আর ২০২০ সালে তা ছিল ১০ হাজার ৯৮৬ মিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের মাথায় এই স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ বেড়েছে আট হাজার মিলিয়ন ডলার।

 

আর গত ১০ বছরের হিসাবে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ছয় গুণের বেশি। ২০১০ সালে সরকারের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের পরিমাণ ছিল দুই হাজার ৯৪৭ মিলিয়ন ডলার। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাডের ‘দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ রিপোর্ট ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মূলত আংকটাড এলডিসিভুক্ত ৪৬টি দেশের অর্থনৈতিক সূচক, লেনদেনের ভারসাম্য নিয়ে সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে।

 

তাদের ওই প্রতিবেদন বলেছে, শুধু স্বল্পমেয়াদি ঋণ নয়, এর পাশাপাশি বেড়েছে বিদেশি ঋণের পরিমাণও। গত কয়েক বছরে দ্রুত বেড়েছে এই ঋণের পরিমাণ। এতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাতেও দ্রুত বাড়ছে বিদেশি ঋণ। সরকারি-বেসরকারি উভয় খাতেই বিদেশি ঋণ নেওয়ার প্রবণতা বাড়ায় সুদ ও আসল উভয় পরিশোধের চাপও বাড়ছে।

 

আর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে (এলডিসি) বাংলাদেশের সরকারি ও সরকারের (সভরেন) গ্যারান্টিযুক্ত বিদেশি ঋণ সবচেয়ে বেশি। এলডিসিভুক্ত ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের কাছাকাছি কেউ নেই।

প্রতিবছর এলডিসিভুক্ত দেশগুলোর অর্থনীতির সার্বিক অবস্থা মূল্যায়ন করে আংকটাড। গতকাল এসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে এলডিসিভুক্ত ৪৬টি দেশের ২০২১ সাল শেষে সরকারি ও সভরেন গ্যারান্টিযুক্ত বিদেশি ঋণের চিত্র এবং এসংক্রান্ত বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026