1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে তৃতীয় ভাষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা মাহদী আমিনের প্রবাসীদের নগদ প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা অর্থমন্ত্রীর যুক্তরাজ্যের বেলফাস্টে ছুরিকাঘাতের পর উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতে ব্যাপক সহিংসতা চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চট্টগ্রাম পরিবেশ সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় সরকারের মহাপরিকল্পনা, বিশাল কর্মসংস্থান ও অর্থ বরাদ্দের প্রস্তাব খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ল ৫ হাজার টাকা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন, আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রকল্প সব জেলায় সম্প্রসারণের নির্দেশ

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা কানায় কানায় পূর্ণ সার্কিট হাউস, সড়কেও নেতা-কর্মীদের ঢল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে খুলনা সার্কিট হাউস। সোমবার বেলা ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা ঘিরে সার্কিট হাউস ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও দেখা গেছে নেতা-কর্মীদের ঢল।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা পৌনে ৩টায় সার্কিট হাউস মাঠে উপস্থিত হয়ে ২ হাজার ৩৬৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করা ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষ ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়।

প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার জন্য সার্কিট হাউস মাঠের আবাহনী ক্রীড়াচক্র প্রান্তে তৈরি করা হয়েছে নৌকা ও ওপরে পদ্মা সেতুর আদলে ৯০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের মঞ্চ।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘খুলনায় এবারের জনসভা হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। সার্কিট হাউজ মাঠে শুধু নারী নেতা-কর্মীরা থাকবেন। আর পুরুষরা অবস্থান করবেন বিভিন্ন সড়কে। সড়কে উপরে অসংখ্য এলইডি মনিটর লাগানো হয়েছে, সেখান থেকে প্রধানমন্ত্রীর জনসভা দেখা যাবে।’

মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, জনসভায় খুলনা বিভাগের ১০ জেলার ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর রাজপথে আজ নেতা-কর্মীদের ঢল নামছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026