1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

ডলার অস্থিরতায় অসহায় ব্যবসায়ীরা সংকট উত্তরণে সরকার ও বাংলাদেশ ব্যাংকের চেষ্টা বাড়ানোর তাগিদ – ডলার পাঠাতে প্রবাসীদের হয়রানি বন্ধ, অপ্রয়োজনীয় আমদানি ও ডলারের চাহিদা কমানো এবং সময়মতো বৈদেশিক সাহায্য পাওয়া নিশ্চিত করতে হবে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

খোলাবাজারে প্রতি মার্কিন ডলার এখন কেনাবেচা হচ্ছে ১২৫ থেকে ১২৭ টাকায়। ডলারের এই উচ্চমূল্য ও সংকটে অস্থিরতা ছড়িয়েছে অর্থনীতিতে। অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। কবে নাগাদ ডলারের দাম স্থিতিশীল হবে সে কথা কেউ জানে না। এমন সংকট উত্তরণে বাজারে ডলার সরবরাহ বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে চেষ্টা বাড়ানোর তাগিদ দিয়েছেন অংশীজনরা। এ প্রসঙ্গে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরিস্থিতির উন্নতি ঘটাতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করতে হবে। রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়াতে হবে। অপ্রয়োজনীয় আমদানি কমাতে হবে। উন্নয়ন প্রকল্পের বৈদেশিক সাহায্য সময়মতো যেন পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। বাজারে ডলারের সরবরাহ বাড়ানোর পাশাপাশি এর চাহিদা কমাতে হবে।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির ফেডারেশন- এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডলারের সংকটে দেশের ব্যবসায়ীরা এখন অসহায় হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ী ঋণপত্র বা এলসি খুলতে গিয়ে বিপদে পড়ছেন। একেক ব্যাংক একেক দরে ডলার কেনাবেচা করছে। ফলে পণ্য আমদানি খরচ বাড়ছে। শিল্পের উৎপাদন খরচ বাড়ছে। এই সংকট উত্তরণে ডলার সরবরাহ বাড়াতে হবে। প্রবাসীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ব্যাংকিং চ্যানেলে বেশি ডলার পাঠাতে গিয়ে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি দূরীকরণে বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026